বাংলাদেশ থেকে দুই হাজার টন ইলিশ চায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা
বাংলাদেশ থেকে দুই হাজার টন ইলিশ চায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা

আসছে দূর্ঘাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা কমপক্ষে ২ হাজার টন ইলিশ রফতানি করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মৎস্য আমদানিকারক সংস্থার সাধারণ সম্পাদক এসএ মাকসুদ এ আহ্বান জানান।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মাকসুদ বলেন, গত বছর বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল।
সময়সীমার কারণে ১ হাজার ২০০ টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছেছিল। তিনি জানান, এ বছর তারা ২ হাজার টন রফতানি করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে পুরো ইলিশের চালান আমদানির সময়সীমা এক মাস থেকে বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।