
নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সফরে যেতে পারেন। খবর সিএনএনের। মঙ্গলবার জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। খবর সিএনএনের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও এই সময়ের মধ্যে ইউক্রেন থেকে বের হয়ে অন্য কোনো দেশে যাননি জেলেনস্কি। যদি বুধবার তিনি যুক্তরাষ্ট্রে যান তা হলে রাশিয়া হামলা করার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার সব সদস্যের কাছে চিঠি পাঠান। তিনি তাদের সবাইকে বুধবার পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান। কোনো কিছু পরিষ্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন— ‘দয়াকরে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।’
জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি।
সূত্র: বিবিসি, সিএনএন
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।