
ইরাকে স্থানীয় সময় শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচনের কমিশনের ফল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৭৩ আসন পেয়েছে। ইরাকের সংসদ নির্বানে ৩২৯ আসনে ১৬৭টি দলের তিন হাজার ২০০ প্রার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত ফল প্রকাশের পর মুকতাদা আল-সদর বলেছেন, তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। সরকার গঠনে সহযোগিতা করতে সব দল ও সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। মুকতাদা আল-সাদরের জোট ৭৩ আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।
তাদের অন্য দল ও জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। চূড়ান্ত ফল অনুযায়ী মুকতাদা সাদরের জোটের পরই আসন সংখ্যায় এগিয়ে আছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল-হালবুসের নেতৃত্বাধীন তাকাদ্দুম কোয়ালিশন। তারা পেয়েছে ৩৭ আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট ৩৪ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪০ আসনে জিতেছেন। গত ১০ অক্টোবর ইরাকের পার্লামেন্টের ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। এটি ছিল আগাম নির্বাচন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।