ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেট এবং স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুই দেশের রাজপ্রাসাদ থেকে পৃথক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ‘রানী দ্বিতীয় মার্গারেট ও রাজা ষষ্ঠ ফিলিপের করোনা পরীক্ষার পর ফলে করোনা ধরা পড়ে।
তবে দুজনেই আশঙ্কামুক্ত। তাদের দুজনের উপসর্গই মৃদু’। খবর এএফপির। ৮১ বছর বয়সি এই রানী করোনার টিকার ৩য় ডোজ নিয়ে ছিলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) করোনা পজিটিভ আসে তার।
এদিকে, স্পেনের রাজপ্রাসাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ৫৪ বছর বয়সী রাজার করোনা ধরা পড়ে গতকাল বুধবার। এর আগের রাতে মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর করোনা পরীক্ষা করান তিনি। বর্তমানেরাজার অবস্থা ভালো। তিনি ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।