রেস্তোরাঁর বেঁচে যাওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
রেস্তোরাঁর বেঁচে যাওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রেস্তোরাঁর বেঁচে যাওয়া ভাত ও নুডলস খাওয়ার এক ঘণ্টা পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৯ বছরের যুবক। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা হারিয়ে যুবকটির দুই পা এবং সবগুলো আঙ্গুল কেটে ফেলতে হয়েছিল। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এক প্রতিবেদন অনুসারে জানা যায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস কলেজের এই ছাত্র একটি হোটেলের উচ্ছিষ্ট ভাত, মুরগী এবং নুডলস খেয়েছিলো।
এরপরই যুবকটির পেটে ব্যথা এবং চামড়া বেগুনি রং ধারণ করতে শুরু করে। প্রচণ্ড ঝাঁকুনি, এলার্জি এবং বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা হারানোর কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বমি, শ্বাসকষ্ট এবং উচ্চরক্তচাপের কারণে দ্রুতই তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে চলে যায়।
প্রতিবেদনে জানানো হয়, এরআগে কলেজ পড়ুয়া যুবকটির ধুমপান ও অ্যালকোহলের অভ্যাস থাকলেও তার স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিকই ছিলো। হাসপাতালে বিভিন্ন পরীক্ষার পর দেখা যায়, ‘মিংগোকোকাল পুরপুরা ফুলমিনান’ নামক বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন তিনি- যা বমি, শ্বাসকষ্ট, বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা নষ্ট থেকে শুরু করে শরীরে প্রচণ্ড ঝাঁকুনি ও ঘাড়কে শক্ত করে ফেলে।
এই অবস্থাটি ঘটে ব্যকটেরিয়ার আক্রমণে, এতে হঠাৎ বমি ও জ্বর চলে আসে। দ্য সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিপেভেনশন (সিডিসি) সতর্ক করে দিয়ে জানায়, এটা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করতে পারে।
হাসপাতালে ভর্তির পরপরই যুবকের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। তার শরীরের টিস্যু ও সেলগুলো নষ্ট হতে থাকে। এই অবস্থায় ডাক্তাররা বাধ্য হন তার দুই পা এবং আঙ্গুলগুলো কেটে ফেলতে। তার হৃদযন্ত্র সচল রাখতে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিনের জন্য একটি পেসমেকারও প্রয়োজন হয়েছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, অস্বাস্থ্যকর পরিবেশে রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার যেমন ভাত, পাস্তা ইত্যাদি জমিয়ে রাখলে ‘বেসিরাস সেরাস’ নামক একটি ব্যকটেরিয়া জন্মায়। এই ব্যকটেরিয়া এক প্রকার বিষ তৈরি করে যখন তা গরম করা হয় বা দীর্ঘ সময় ফেলে রাখা হয়।
সিডিসি জানায়, ২০০৮ সালে এক কিশোর উচ্ছিষ্ট পাস্তা খেয়ে ঘুমের মধ্যে মারা যায়। সেই পাস্তাটি সারারাত ফ্রিজের বাইরে ছিলো। এই ঘটনাটি জার্নাল অফ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে প্রকাশ করা হয়েছে।
ম্যাসাচুসেটস কলেজের নিহত ছাত্রটি যদিও মিংগোকোকাল ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন, তবে তিনি কোনো বুস্টার ডোজ নেননি, যদিও ডাক্তাররা এটি নেয়ার ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন। ছাত্রটির রুমমেটও উচ্ছিষ্ট খাবার খেয়ে বমি করেছিলেন তবে তার অবস্থা এত মারাত্মক ছিলো না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।