যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস।
এর আগে, রানীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, বরিস জনসন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রানী তা সদয়ভাবে গ্রহণ করেছেন।
রানীর অসুস্থতার কারণে এই বৈঠকগুলো লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।