৪৩তম বিসিএস: লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
৪৩তম বিসিএস: লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৩তম বিসিএসের পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৭ সেপ্টেম্বর। আগামী ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষার সূচি, হল, আসন ব্যবস্থা ও নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে। এর আগে ৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়েছিল। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়।
পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।