সড়ক ও জনপথ অধিদফতরের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের ৩ হাজার ১১২ জন প্রার্থীর এমসিকিউ পরীক্ষা আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা তিনটায় এ পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
রাজধানীর কাফরুলের হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং মডেল একাডেমি, (ডি-টাইপ), সরকারি কলোনি, মিরপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও বলা হয়েছে, কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
প্রার্থীদের কোডিভ-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।