সবার জীবনে প্রেম আছে। তাই তো সবাই ভালোবোসে। প্রথম যারে লাগে ভালো, যায় কবু তাকে ভোলা। তবে অনেক প্রেমই বেশিদিন না যেতেই উলুর ঢিবির মত ভেঙ্গে চুড়ে খান খান হয়ে যায়।
শেষ পর্যন্ত গড়ায় আত্মহত্যায়। তাই ভেবে চিন্তে প্রেম করা দরকার। হতেই পারে একদিন দুম করে সঙ্গী বলে উঠবে, তোমাকে আর ভালোবাসি না! তখন মাথায় আকাশ ভেঙে পড়বে। তাই আপনার প্রেম টিকবে কি না,
তা বুঝবেন ৪ উপায়ে..!!
◾প্রতিদিন জীবনে যা যা ঘটছে তা কি শেয়ার করছেন আপনার সঙ্গী? বা বড় কোনও ঘটনা! যদি এরকমটি না ঘটে, তাহলে বুঝতে হবে, আপনার সঙ্গী আপনাকে নিয়ে মোটেই সিরিয়াস নয়। এরকম হলে সম্পর্ক নিয়ে ভাবার সময় এসেছে।
◾আপনার সঙ্গী কি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনার সঙ্গে ভাগ করে নেন। তার ভবিষ্যতের কথায় আপনার উপস্থিতির কথাও বার বার উল্লেখ করেন? এরকম যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনাকে তার জীবনে খুব একটা এন্ট্রি দিচ্ছে না আপনার সঙ্গী।
◾ছেলে কিংবা মেয়ে আদৌ আপনাকে বিয়ে করতে চান কি না, তা বুঝতে গেলে তার ব্যক্তিগত পরিসরে আপনার পরিচিতি কেমন, তা জানতে হবে। প্রেমিক তার বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলে বুঝতে হবে তিনি সত্যিই পরবর্তী জীবনটা আপনার সঙ্গে কাটাতে চাইছেন। আর এর বিপরীত হলে, এবার আপনার সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় এসেছে।
◾প্রেমিক কিংবা প্রেমিকা কি নিজের জীবনের কোনও সিদ্ধান্ত নেয়ার সময়ও আপনার পছন্দকে গুরুত্ব দেন? যদি আপনার সঙ্গে কথা না বলেই বড় কোনও সিদ্ধান্ত নেয় আপনার সঙ্গী। তাহলে বুঝতে হবে, আপনি খুব একটা পাত্তা পাচ্ছেন না তার জীবনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।