
জীবন যখন ৩০ বছরের মাইলফলকের দিকে এগোয়, তখন সফল ও পরিপূর্ণ ভবিষ্যতের জন্য কিছু পুরনো অভ্যাস ত্যাগ করা অপরিহার্য। বেশিরভাগ সময় উপেক্ষা করা এই আচরণগুলোই হতে পারে আপনার সফলতার পথে প্রধান বাধা।
মনোবিজ্ঞানীরা বলছেন, জীবনের পরবর্তী অধ্যায়কে অর্থবহ করে তুলতে ত্রিশের কোঠায় পা রাখার আগেই পাঁচটি ক্ষতিকারক অভ্যাস সচেতনভাবে পরিহার করা উচিত।
১. অবাস্তব জগতে বিচরণ: ডিজিটাল যুগের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কেনাকাটার মাধ্যমে আসা তাত্ক্ষণিক তৃপ্তির লোভ দীর্ঘস্থায়ী হতাশার জন্ম দিতে পারে। ক্ষণস্থায়ী আনন্দের পেছনে ছোটা বন্ধ করে বরং শখের সৃজনশীল কাজ এবং কর্মদক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন, যা আপনাকে সত্যিকারের আনন্দ দেবে।
২. ঝুঁকি নিতে ভয় পাওয়া: ব্যর্থতার ভয় নতুন দিগন্তের অন্বেষণ থেকে বিরত রাখে। ত্রিশের পর আপনাকে বুঝতে হবে যে সব ঝুঁকি ব্যর্থতায় শেষ হয় না। ছোটখাটো ঝুঁকি নিতে শিখুন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং ব্যর্থতাকে মূল্যবান পাঠ হিসেবে গ্রহণ করুন। অনিশ্চয়তাকে আলিঙ্গন করে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা স্থিতিস্থাপকতা তৈরি করে।
৩. নিজেকে ভিকটিম মনে করা: জীবনে সমস্যা থাকবেই, কিন্তু ত্রিশের পর সবসময় অন্যদের দায়ী করা বন্ধ করতে হবে। নিজেকে ক্রমাগত দুর্বল ও ভিকটিম হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকুন। সমস্যার উৎস চিহ্নিত করুন এবং কিছু ক্ষেত্রে নিজের দায় স্বীকার করার অভ্যাস গড়ে তুলুন। ভুল স্বীকার করলে আপনি নিজেই লাভবান হবেন।
৪. সবকিছুতে পারফেক্ট হওয়ার চেষ্টা: সবকিছুতে শতভাগ পারফেক্ট হওয়ার প্রচেষ্টা কেবল আপনার চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয় এবং কোনো কিছুতেই ঠিকভাবে সফল হতে দেয় না। পারফেক্ট হওয়ার চেয়ে নিজের অগ্রগতিকে অগ্রাধিকার দিন। নিজেকে অযথা চাপ প্রয়োগ না করে, ভুলকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে নিজেকে ভালো রাখার অভ্যাস করুন।
৫. মাল্টিটাস্কিং: মাল্টিটাস্কিংকে দক্ষতার প্রতীক মনে করা হলেও এটি আসলে উৎপাদনশীলতায় বাধা দেয়। একই সাথে একাধিক কাজ করার চেষ্টা মস্তিষ্কের উপর চাপ বাড়ায় এবং মনোযোগ কমিয়ে দেয়। বয়স ৩০ পার হলে মাল্টিটাস্কিং-এর অভ্যাস বাদ দিয়ে, এক সময়ে কেবল একটি কাজে মনোযোগ দিন। এটি উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।