বলা হয়, মাছে-ভাতে বাঙালি। খাবারের মেন্যুতে একবেলা মাছ ছাড়া যেন চলেই না। ছুটির দিনে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু রান্না করে নিতে পারেন দুপুরের খাবারে।
এ খাবারটি তৈরি করতে উপকরণও খুব বেশি লাগে না। মনমোহিনী চিংড়ি গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে।
জেনে নিন মনমোহিনী চিংড়ি তৈরির রেসিপি-
প্রথমে লবণ-হলুদ দিয়ে মেখে মাছের ২ পিঠ হালকা করে ভেজে নিন। এরপর পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ ও নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো দিতে হবে।
তেলে আস্ত গরম মসলা ফোড়ন ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
তারপর সামান্য পানি মিশিয়ে….
লবণ,
হলুদ,
মরিচের গুঁড়া
আর টকদই দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে নিন।
এবার নারকেলের দুধে চিংড়ি মাছ দিয়ে দিন। ৫ মিনিট পরে গরম মসলার গুঁড়া দিলেই তৈরি হয়ে যাবে মনমোহিনী চিংড়ি। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই খাবারটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।