সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা,ধর্মীয় উগ্রবাদ জঙ্গীবাদ,সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যাল ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য(এমপি)।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা,ধর্মীয় উগ্রবাদ জঙ্গীবাদ,সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে আমাদের একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সামাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আলী হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস কাজী জলি আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, মণিরামপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী দাস বসু সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ,সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজের বিশিষ্ট সন্মানিত ব্যাক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।