কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোন সংকট নেই। সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না। একইসাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি জামাতের আমলে সারের মূল্য ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে।
গত ১৩ বছরের মধ্যে সারের মূল্য বাড়ানো হয়নি। বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমূহের উৎপাদন বৃদ্ধির শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।