দেশের মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ কার্যক্রমে নিয়োজিত এক অনুষ্ঠানে এই সুখবর দেন তিনি।
এম এ মান্নান, ‘সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমবে। তবে কতটা বাগে এসেছে জানতে পারবেন দুই একদিনের মধেই। আপনারা বারবার প্রশ্ন করেন মূল্যস্ফীতি নিয়ে।
তবে বলতে পারি গতমাসে এটা (আগস্ট) বেড়েছিল তবে চলতি মাসে কমেছে। একটি সুখবর আছে। মূল্যস্ফীতির পাগলাঘোড়ার লাগাম টানা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের নানা উদ্যোগের ফলে যারা সরাসরি মূল্যস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপকৃত হয়েছেন। ফলে মূল্যষ্ফীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।