নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেল মন্ত্রী
নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেল মন্ত্রী

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এরফলে এই পথ দিয়ে ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশ যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিককদের সাথে আলাপকালে এসবকথা বলেন রেলপথ মন্ত্রী। এছাড়া তিনি জানান এ অঞ্চলের মানুষের প্রানের দাবী পুরন করতে আগামী জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে একটি দিবাকালীন আন্তনগর ট্রেন চালু করা হবে।
এরআগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডোমার থানা অফিসার ইনচার্জ ও চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।