ড. এ কে আব্দুল মোমেন
ড. এ কে আব্দুল মোমেন
সম্প্রতি সুইস ব্যাংকে বাংলাদেশিদের অবৈধ অর্থ রাখার বিষয়ে তথ্য চাওয়া নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো অনুরোধ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড।
তবে তার দেয়া ওই তথ্য অসত্য বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (রাষ্ট্রদূত) মিথ্যা কথা বলেছেন। আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব আজকে জানিয়েছেন।
কারণ তারা আমাদের বলেছিলেন আগে, তারা (বাংলাদেশ ব্যাংক) তথ্য চেয়ে পাঠিয়েছেন। কিন্তু সুইজারল্যান্ড সরকার কোনো উত্তর দেননি। আজ আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং অর্থসচিবকে জিজ্ঞেস করেছি।
অর্থসচিব বলেছেন, আমরা ওদের (সুইজারল্যান্ড সরকার) কাছে তথ্য চেয়েছি। তারা (সুইজারল্যান্ড সরকার) কোনো সাড়া দেয়নি।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এভাবে মিথ্যা কথা বলে পাড় পাওয়া উচিত নয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।