
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: রংপুর জেলার গঞ্জিপুর বটতলায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন(৪০) নামের একজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১ টায় রংপুর জেলার গঞ্জিপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু আরিফ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম হাজী পাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে আরিফ হোসেন মোটরসাইকেলে রংপুরের উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজীব কুমার রায় দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।