
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন লেগে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) সকালে পটিয়ায় ফোর স্টার কনভেনশন হলের সামনে জলুর দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাোটরসাকেল চালক সিফাতের (১৮) বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। তার বাবার নাম সাইফুল আলম।
স্থানীয়রা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় শহরগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয় বাসের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক। এ ছাড়া বাসে আগুন লেগে কয়েকজন বাসযাত্রী আহত হন। গুরুতর আহত বাসযাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাইওয়ে পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, হানিফ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গুরুতর আহত বাসের কয়েকজন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।