ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা! প্রাণ গেল হেলপারের
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা! প্রাণ গেল হেলপারের
টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় আল-আমিন (২৩) নামে একজন মারা গেছেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত আল-আমিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার আজমত মিয়ার ছেলে।
গোড়াই হাইওয়ে থানার এসআই বিল্লাল হোসেন জানান, টাঙ্গাইলগামী পণ্যবোঝাই দ্রুতগতির একটি ট্রাক রডবোঝাই আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
সেখানে চালক এবং তার সহযোগী আটকে পড়ে। চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সহযোগী (হেলপার) ঘটনাস্থলেই মারা যান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।