নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার মেশিনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পাশের সবজি বাজারে ঢুকে যায় একটি ট্রাক। দুর্ঘটনায় অটোরিকশার ২ জন ও ২ জন পথচারী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনা ৪ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।