মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে নিমগাছি আঞ্চলিক সড়কে বাস, ট্রাকের সংঘর্ষের মাঝে চাপায় পরে মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হয়েছেন।
এ সময় মটর সাইকেলে থাকা আরো ২ জন গুরুত্বর আহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে তাড়াশ-নিমগাছি সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন শেরপুর পৌর এলাকার অনিল চন্দের ছেলে অশিম চন্দ্র। আর আহতরা হলেন,তাড়াশ সদরের আফাল হোসেন ও খুটিগাছা গ্রামের কৃষ্ণ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম।স্থানীয় সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস ও তাড়াশের দিক থেকে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝে মটর সাইকেলটি চাপা পরে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী একজন নিহত হয় ও দুজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীগন গিয়ে আহতদের দ্রুত তাড়াশ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।