নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭ , আহত ২০
নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭ , আহত ২০

নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (৭ মে) সকালে উপজেলার বনপাড়ায় গাজী অটো রাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশেই ন্যাশনাল ট্রাভেলস ও জিএম ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।