ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টায় কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কসবা থানা পুলিশের ওসি আলমগীর ভূঁইয়া বলেন, সকালে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।