এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মধ্যরাত হতে থেমে থেমে বৃষ্টির সাথে যানবাহনের আলোয় দূর হতে হয়তো অনেকেই দেখেছে! হয়তো কোন চালক কাছাকাছি এসে দেখেও না দেখার ছলে এড়িয়ে পাশ কাটিয়ে অতক্রম করে গেছে। পাখি ডাকা ভোরে স্থানীয় একজনের চোখে পড়াতে কলা গাছের পাতা দিয়ে ঢেকে রাখলেন ক্ষতিগ্রস্থ মস্তকের মৃতদেহ! উল্লেখিত হৃদয়বিদারক ঘটনা যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর জালঝাড়া প্রধান সড়কে পড়ে থাকা একটি বেওয়ারিশ মৃত দেহের। স্থানীয়দের অভিযোগে বৃহঃবার সকালে মণিরামপুর থানা পুলিশের উদ্ধার করা ঐ মৃতদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে আছে।
তথ্য সূত্র বলছে, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সড়ক দূর্ঘটনায় পতিত হয়েছিলো ঐ নাম পরিচয়হীন ব্যাক্তি। পুলিশের ধারনা ভারী যানবাহনের চাকায় পিষ্ঠ হয়েছে ঐ ব্যাক্তি। তবে সঠিক কারন জানা না গেলেও এখনে পর্যন্ত স্থানীয় কোন পরিবারের সদস্য শনাক্ত না হওয়ায় এটা নিছক দূর্ঘটনা, নাকি অন্য কোন রহস্য!
স্থানীয়দের বক্তব্য, ভোরবেলা তারা সড়কের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। পড়ে থাকা মৃতদেহের অবস্থা ও স্থানীয়দের ভাষ্য মতে,বৃষ্টির পানিতে মৃতদেহের রক্ত ধুয়ে গেছে,শরীরটা ফেঁকাসে রং ধারন করেছে। রাতে হয়তো মৃতদেহের উপর দিয়ে গাড়িও উঠে গেছে! এমনটা বলেই চোখে টলমল পানি মুছে স্থানীয় এক বৃদ্ধ বললেন, আহা কি জীবন ‘মানুষ মরে পড়ে আছে কিন্তু এগিয়ে আসলোনা মানুষ ‘।
চলতি এ প্রতিবেদন প্রস্তুতি পর্যন্ত ঐ বেওয়ারিশ মৃতদেহের পরিচয় শনাক্তে যশোর পিবিআই রিপোর্টের অপেক্ষায় থেকে দেহ শনাক্ত করতে না পারায় যশোর হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট মণিরামপুর থানায় একটি মামলা রেকর্ড করেছে বলে জানিয়েছে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।