যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মাটিবাহী ট্রাকের সাথে বাই সাইকেলের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে । নিহতরা হলেন চাঁচড়া খামারপাড়ার মুজিদের ছেলে আফ্রিদি ও চাঁচড়া বর্মণ পাড়ার সূর্য। এসময় খামারপাড়ার বিজয় ঘোষের ছেলে নন্দ নামের আরেকজন আহত হয়েছেন।

দেয়াড়া ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম জানান, নিহতরা ও আহতরা একসাথে তিনটি সাইকেলে মাছ ধরতে যাচ্ছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা ও ট্রাকটি তিনজনের সাইকেলে ধাক্কা দেয়।

পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার দুইজনের মৃত্যু ঘোষনা করেন। তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। এব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।