রাজধানীর নতুনবাজারের নদ্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনেটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌনে ৭টার দিকে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তিনি আরও জানান, বাসে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।