
নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা- মহজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪৭) তিনি লক্ষীপাশা গ্রামের দবির শেখের ছেলে।
আহতরা হলেন লক্ষীপাশা গ্রামের মন্টু মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩২) এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মহজন মহাসড়কে একটি মাটিবাহী ট্রলি ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় এতে মটরসাইকেল এ থাকা ৩ জন গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এসময় উন্নত চিকিৎসার জন্যে ইলিয়াস শেখ কে খুলনা নেয়ার পরে রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।