মণিরামপুর প্রতিনিধিঃ যশোর- সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর আগরহাটি সেভেনস্টার ব্রিকসের সামনে সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে মোঃ শাহিনুর রহমান (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
নিহত শাহিনুর রহমান পেয়ারাতলার ইসলাম ব্রিকসের স্বত্বাধিকারী ও বিজয়রামপুর নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ মে) আনুমানিক সন্ধা ৭টার দিকে যশোর দিক থেকে আসা একটি ট্রাককে অভারটেক করতে যেয়ে বাংলাদেশ শিক্ষা মন্ত্রানালয়ের মনোগ্রাম সম্বলিত ঢাকা মেট্রো ঘ-১৫-০০৪৭ নাম্বারধারী একটি প্রাইভেট কার বিপরীত দিক হতে আসা শাহিনুর রহমানের ধীরগতির মোটরসাইকেলের সাথে অসাবধানতা বসত মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহিনুর রহমানের মৃত্যু হয়।

এ বেপারে ঘটনাস্থল পরিদর্শনের পর ঘাতক শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট কার ও ড্রাইভারকে নিজেদের জিম্মায় নিয়েছেন মণিরামপুর থানা পুলিশ।স্থানীয় কয়েকজন দাবি করেন, প্রাইভেট কারের অতিরিক্ত গতীর কারনে রাস্তার ডানপাশে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে শাহিনুর রহমানের মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো বলে জানা মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।