
সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে গিয়ে একটি কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানচাপায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (৫০)।
বুধবার ভোরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি একই এলাকায়।
সদর থানার ওসি গোলাম কবীর জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও হাবিবুর রহমান প্রাতঃভ্রমণে বের হন। সাতক্ষীরা-যশোর মহাসড়কের শিশু হাসপাতালের সামনে গেলে সাতক্ষীরাগামী একটি কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানটি তাকে চাপা দেয়।
হাবিবুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।