রংপুর মহানগর বুড়ির হাট মন্টুরমিলে বিদ্যুৎতের খুঁটিতে রুবেল মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক ব্যক্তি  আহত হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকাল ৩ ঘটিকায় বুড়িরহাট বাজারের লিখন মিয়ার বাসার কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক কাজে খুটিতে উঠে। এসময় ১১ হাজার ভোল্টের লাইনে হাত পড়ে এ ঘটনা ঘটে।
আহত  মো.রুবেল  মিয়া গংগাচড়া উপজেলার গংগাচড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আরাজিনিয়ামত  গ্রামের মো চাঁন মিয়ার ছেলে। তিনি রংপুর ২ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করতেন।
 লাইন ঠিক করার জন্য আজ বিকালে রুবেল মিয়া খুঁটিতে উঠলে খুঁটিসহ তিনি ২০ মিনিট আটক হয়ে থাকেন । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় রংপুর  মেডিকেল কলেজ  হাসাপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক  আশংকজনক বলে জানান। বর্তমান রুবেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।