ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
রংপুরে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, তুমুল বৃষ্টির মধ্যে রাত সোয়া ১২টার দিকে শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। পরে আরো ৩ জনের মৃত্যু হয়।
রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২ জন ও ভোরে ১ জনের মৃত্যু হয়েছে।
তুমুল বৃষ্টির মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রপাঠানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। অর্ধশতাধিক আহত যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।