যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুলকাদেরের ছেলে হযরত আলী (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মাছ ব্যবসায়ী বুলবুল (৪০)।
এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যশোর ক্যান্টমেন্ট শানতলা পেপসি কোম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হয়।
তবে কোন গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ জানাতে পারেনি। এলাকাবাসী সড়কের পাশে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এই বিষয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।