নারায়ণগঞ্জের কাচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রবিবার (৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক হানিফ, যাত্রী মামুন (৩০) ও অজ্ঞাতপরিচয় একজন। আহত ব্যক্তির নাম জামাল।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কয়েকজনকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান। কয়েকজনকে সিদ্ধিগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে, কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, রবিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।