ঝুট গোডাউনে আগুন গাজীপুরে,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
ঝুট গোডাউনে আগুন গাজীপুরে,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কাঁঠালতলা এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (১১ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘কাঁঠালতলা এলাকার দুটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আমাদের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।