মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিল যুবকের প্রাণ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিল যুবকের প্রাণ

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সেলিম হোসেন (১৮) নামক এক যুবক নিহত হয়েছে। সে দিনাজপুর পৌরভা বালুয়াডাঙ্গার মৃত ময়েন উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৫ই মে) বিকেল পোনে ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হেয়াতপুরের মমিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ স্থানীয়াদের বারাত দিয়ে জানান নিহত সেলিম মাহাহমুদপুরের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ,
তার দুলাভাইয়ের মোটরসাইকেল চালিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিন মোড়ের সামনে রহিম বাদশার ইটভাটার সামনে রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ।
এতে সেলিম গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয় লোকজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।