Exif_JPEG_420
Exif_JPEG_420

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার মেছাঘোনায় সাতক্ষীরাগামী বাস এবং খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দুজন বাসযাত্রী নিহত হন। এদের মধ্যে একজন পুরুষ ও মহিলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহত ২১ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।