ডোবার পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ডোবার পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন কুশদহ ইউনিয়নের মাহালিপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামক একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়।
তিনি নবাবগঞ্জ থানাধীন খালিপপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। জানা যায় যে, গতকাল রাতে খালিপপুর মৌজাস্থ মাহালীপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর বাড়ীর দক্ষিণ পার্শে স্বপ্নপুরী হইতে কচুয়া বাজার গামী পাকা রাস্তা সংলগ্ন পশ্চিম পার্শে ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম(৪৫) নামক এই ব্যক্তি মারা যায়।
তিনি ভালকা দাখিল মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন বলে জানা যায় সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
নবাবগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম সম্পাদন করেন। লাশের ময়নাতদন্তের সহ পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।