আজম খান, বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে সহদর দুই ভাই-বোন মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের মোঃ কবির হোসেনের দুই সন্তান একই সংগে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত ভাই-বোনদ্বয় হল মোঃ আকাশ হোসেন(১০) ও মোসাঃ সামিয়া খাতুন(০৫)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ কবির হোসেনের বাড়ির তাদের ছাদে তার দুই সন্তান খেলার সময় ছাদে অবস্থিত সাইন বোর্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হলে তাদেরকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
বাঘারপাড়া থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।