ছবি কলম কথা
ছবি কলম কথা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রানীশংকেল সড়কের গোগর চৌরাস্তার পূর্বে ব্রীজ স্কেলের সামনে শুক্রবার দুপুরে আনুমানিক ১.১৫ মিনিটে দুই জন মোটরসাইকেল আরোহী অসচেতন ভাবে মোটরসাইকেল চালানোর সময় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেলে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থলে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে তাদের চারজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
তাৎক্ষনিকভাবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে ২ জনকেই মৃত ঘোষণা করে এবং মামুন (২২) ও আশরাফুল (১৯) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের স্বজনরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় আহাজারি করেন।
জানা যায় নিহত দুই ব্যাক্তির নাম তিলক চন্দ্র গ্রাম শাগুনি উপজেলা পীরগঞ্জে জেলা ঠাকুরগাঁও। ও জয় চন্দ্র ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার খোচাবাড়ী নামক এলাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।