বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহরাব হাওলাদার (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের যশোরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহরাব হাওলাদার জেলার মোরেলগঞ্জের পুটিখালী গ্রামের বাসিন্দা। কচুয়া থানার এসআই আব্দুর রহমান জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানের চালক সোহরাব মারা যান। এ সময় মোটরসাইকেলের আরোহীও গুরুতর আহত হন। তাকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।