
ডা. আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল আনুমানিক সারে ৭টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের বাবার নাম আজিজুল হক।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান,সোমবার সকাল সারে ৭ টার দিকে শরিফুল ইসলাম নিজ বাড়ির বারান্দায় বসে মোবাইল ফোন দেখছিলেন, সে সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে, পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম কে মৃত ঘষোণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।