
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি চাইনিজ ডরমেটরির ভবনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে যায় তাদের গাড়ি। আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পর ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা পুলিশকেও জানিয়েছি বিষয়টা। একটি ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।