রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।