৪ পদে নয় জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। আগ্রহী ও যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী মাসের ১১ তারিখে আবেদনের সময় ফুরাবে।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৪টি।

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,০০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ল্যাব সহকারী।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমান।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এ লিংকে গিয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ১১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি