
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে শামীম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় তার দুই সহযোগী।
রোববার সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার শামীম ও অজ্ঞাত দুইজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।
বন্দর থানার এসআই কৃষ্ণ পোদ্দার জানান, রোববার সন্ধ্যায় ওই কিশোরী তার মামার ঘরের সামনে দাঁড়িয়েছিল। এ সময় বন্দরের চরইসলামপুরের চরগ্রাম এলাকার জোহার ছেলে শামীম এবং অজ্ঞাত আরও দুইজন কিশোরীকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে চরগ্রাম বিলে নিয়ে যায়। এরপর মাহবুব মেম্বারের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশে এ সময় শামীমের দুই সহযোগী পাহারায় থাকে। পরে কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়।
তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়ে রোববার রাতেই শামীমকে গ্রেফতার করা হয়েছে। তার দুই সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।