
মাসুদ রানা লেমন, রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ মো. আশিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে এসআই মিজান ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজারস্থ মনিরুল ইসলাম বাবুল আর্মির মোটরসাইকেলের পার্টসের দোকানের সামনে পাকা রাস্তার ওপর হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আশিকুর রহমান বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট (মাঝাপাড়া) এলাকার শফিকুল ইসলামের ছেলে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ মো. আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।