বোয়ালমারীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চৌকিদার আটক
বোয়ালমারীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চৌকিদার আটক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামে এক গৃহবধূর ঘরে অপকর্ম করতে গিয়ে আটক হয়েছে ওই ইউনিয়নের চৌকিদার (গ্রাম পুলিশ) ইমামুল
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই গৃহবধুর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ী বাড়িতে না থাকার সুবাদে রাত ১১টার দিকে পরকীয়ার টানে চৌকিদার ইমামুল ওই গৃহবধূর ঘরে যায়। এলাকাবাসী টের পেয়ে তাদের দুইজনকে আটক করে। শনিবার সকালে শতশত লোকের উপস্থিতিতে থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের অনৈতিক কার্যকলাপের অভিযোগে থানা পুলিশ ২৯০ ধারায় আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শনিবার সকালে তাদের উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় তাদের অনৈতিক কার্যকলাপের অভিযোগে শনিবার দুপুরে ২৯০ ধারায় আদালতে প্রেরণ করা হয়।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।