ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

কুমিল্লার হোমনায় ভারতীয় শাড়িসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। এ সময় ২৮ বস্তায় ১ হাজার ২৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে হোমনা থানা পুলিশ উপজেলার ঘারমোড়া-নিলখী-বাবরকান্দি রোড এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- রুবেল (২২), হাবিবুর রহমান (২৬) ও সুমন মিয়া (২৬)।
হোমনা থানার এসআই আশিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে এসব শাড়ি নিয়ে এসে হোমনা, মুরাদনগর, মেঘনা ও তিতাসসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ভোরে গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়।
হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।