
খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে তাকে আটক করা করা হয়।
দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডুমুরিয়া উপজেলার উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. রণজিত কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করার জন্য ঘুষ দাবি করেছিলেন হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন। বিষয়টি দুদকে অবগত করেন ডা. রণজিত কুমার নন্দী। সে মোতাবেক বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় অডিটর মো. আলমগীর হোসেনকে হাতে নাতে দুদক আটক করে।
তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।