জামালপুর সদর থানার অভিযানে তিনজন আসামী গ্রেফতার সাথে ২৯,৪০,০০০/- জব্দ করাসহ ০৩টি গাড়ী আটক-

জামালপুর সদর থানার বিশেষ অভিযানে তিনজন আসামী গ্রেফতার সহ ২৯,৪০,০০০/-টাকার ১,৪৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করাসহ ০৩টি গাড়ী আটক করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫খ্রি,) বিকাল ১৭.২০ ঘটিকার সময়ে জামালপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন জামালপুর মেডিকেল কলেজ এর বিপরীতে (মনিরাজপুর ছোটগড়) সাকিনস্থ জনৈক হাফিজুর রহমান আকন্দ (৬৫), পিতা-মৃত রইচ উদ্দিন আকন্দ এর পতিত জায়গার মধ্যে একটি ড্রাম ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৮ এর ভিতর হইতে ঘটনাস্থলে থাকা অন্য ০২টি গাড়ীতে উল্লেখিত আলামত স্থানান্তর এর সময় ০৯টি সাদা প্ল্যাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত মোট-১,৪৩৪ (এক হাজার চারশত চৌত্রিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল, আনুমানিক মূল্য-২৮,৬৮,০০০/-টাকা এবং একটি চটের বস্তার ভিতর ২৪ (চব্বিশ) বোতল আইকোনিক ভারতীয় মদ, আনুমানিক মূল্য-৭২,০০০/-টাকা।

সর্বমোট মূল্য-২৯,৪০,০০০/-টাকা’সহ আসামী ১। মোঃ আঃ মালেক খোকন (৪৭), পিতা-মৃত ওমর আলী মন্ডল, সাং-চর বাগবাড়ী ২। মোঃ আজিজুর রহমান বাবু (২৪), পিতা-আঃ খালেক, উভয় সাং-ভাবকী ৩। মোঃ হাফিজুর রহমান (৪০), পিতা-মোঃ সোহরাব, মাতা-মোমেনা, সাং-পাঠুনিপাড়া, সর্বথানা-মেলান্দহ, জেলা-জামালপুর’ দেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১নং আসামী মোঃ খোকন (৪৭) এর নামে পূর্বে মেলান্দহ থানার মামলা নং-৬৯ তাং-২২/০৪/২০২৪খ্রি. ধারা-৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ এর আসামী।

এছাড়াও প্রত্যেক আসামী এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত আছে মর্মে জানা যাইতেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত আলামত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ীর বিষয়ে জামালপুর সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।